,

ঈদের পর মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন পর্দায় নেই ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। কবে আসছেন, সেটাও জানা ছিল না ভক্তদের। তবে ভক্তদের জন্য ভালো খবর হচ্ছে- ঈদের পর পর্দায় দেখা যাবে এই নায়িকাকে। কারণ বিনাকর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাহি-রোশান অভিনীত ছবি ‘আশির্বাদ’।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। জানালেন, রোজার ঈদের পর এটি মুক্তি পাবে। সত্তর দশকের ছাত্ররাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে ‘আশির্বাদ’-এর গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সের মাহিকে দেখা যাবে।

পরিচালক বলেন, ‘যেহেতু অনুদানের ছবি, তাই আমরা ধীরে-সুস্থে এটি মুক্তি দেব। প্রযোজক চাইছেন, ছবিটি যেন ঈদের পর মুক্তি পায়। আমরা সে অনুযায়ী কাজ করছি।’

প্রযোজনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। মাহি-রোশান ছাড়া এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। ছবিটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য