,

শতাধিক নারী-পুরুষ পাচার নুরজাহান রিক্রুটিং এজেন্সির

news-image

নিজস্ব প্রতিবেদক : সার্বিয়ায় এক বাংলাদেশি কাজ না পেয়ে মানসিক বিপর্যস্ত হয়ে মারা যাওয়ার ঘটনায় ‘নুরজাহান রিক্রুটিং এজেন্সি’র ২ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের পর র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশে উচ্চ বেতনে জীবনযাপনের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি পাচারকারীদের সহায়তায় মানবপাচার করে আসছিল। এখন পর্যন্ত শতাধিক নারী-পুরুষকে তারা পাচার করে হাতিয়ে নিয়েছে ৮ কোটি টাকার বেশি।

গ্রেপ্তাররা হলেন- ইফতিফ শাহিন (৩৮) ও মিজানুর রহমান (৩২)। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব ৩ -এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার খাইরুল কবির তথ্যর সত্যতা নিশ্চিত করে জানান, মানবপাচারকারী চক্রের অন্যতম মূল হোতা মেসার্স নুরজাহান রিক্রুটিং এজেন্সির মালিক সজিবুল ইসলাম (৩৫) বর্তমানে তুরস্কে অবস্থান করছে।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুল কবির বলেন, এখন পর্যন্ত শতাধিক নারী-পুরুষকে তারা পাচার করে হাতিয়ে নিয়েছে ৮ কোটি টাকার বেশি। দীর্ঘদিন ধরে এই চক্রটি বিদেশে উচ্চ বেতনে জীবনযাপনের প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দেশি-বিদেশি পাচারকারীদের সহায়তায় মানবপাচার করে আসছিল।

র‌্যাব ৩ -এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার বলেন, ‘সার্বিয়ায় কাজ করতে যাওয়া মানিকগঞ্জের সিংগাইর থানার জারমিতা ইউনিয়নের মধুরচর গ্রামের বাদল খন্দকারকে ৬০ হাজার টাকা বেতনের চাকরি, থাকা খাওয়া ফ্রি, বছরে দুটি বোনাসসহ ভালো কাজের ভিসা আছে, এছাড়া সার্বিয়ায় গিয়ে কোনও সমস্যা হলে তাকে তাৎক্ষণিক দেশে ফিরিয়ে আনবে বলেও আশ্বাস দেয়া হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সার্বিয়া যাওয়ার জন্য খরচ বাবদ ৬ লাখ টাকা প্রতারক চক্রের সদস্যদের মেসার্স নুরজাহান রিক্রুটিং এজেন্সিতে দেন বাদল খন্দকার। সার্বিয়ায় পৌঁছানোর পর বাদল দালালদের প্রতিশ্রুতি অনুযায়ী কোনও কাজ পাননি। পরবর্তীতে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

র‌্যাব ৩ -এর অপারেশন্স ও ইন্টেলিজেন্স শাখার স্টাফ অফিসার খাইরুল কবির জানান, সার্বিয়ায় কোনও কাজের সন্ধান না পাওয়ায় ওই চক্রের সদস্যরা বাদলকে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রস্তাব দেয়। চলতি বছরের ৩ মার্চ বাদলের স্ত্রী জানতে পারেন, তার স্বামী সার্বিয়ায় মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য