,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারি আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় দুই টিকেটে কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি আসনের ৭টি টিকিট ও টিকেট বিক্রির নগদ ১৩ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যমনগর গ্রামের মৃত আবুল খায়ের  ছেলে স্বপন মিয়া ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম টিকেটসহ দুই কালোবাজারিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা কালোবাজারির মাধ্যমে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে চড়া দামে টিকেট বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য