,

ভয়ংকর মাদক আইসসহ গ্রেপ্তার ১

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় থেকে ভয়ংকর মাদক (ক্রিস্টাল মেথ) আইসসহ মো. মিরাজ শেখ নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ। সোমবার রাতে পল্টন থানার কালভার্ট রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কিছু মাদক ব্যবসায়ী পল্টন থানার কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম ভয়ংকর মাদক (ক্রিস্টাল মেথ) আইসসহ মিরাজকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তার মিরাজ বিভিন্ন এলাকা থেকে আইস সংগ্রহ করে ঢাকা শহরে বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য