,

পুলিশ ছাড়া গ্রাম শহর হবে না: আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ ছাড়া গ্রামকে শহর করা যাবে না।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নির্মিত গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশ নিয়ে বঙ্গবন্ধুর ভাবনার বাস্তবায়ন করা হচ্ছে। শহরের সুযোগসুবিধা গ্রামে পৌঁছে গেছে। তাই নিরাপত্তার বিষয়েও পুলিশকে ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, পুলিশ ছাড়া গ্রামকে শহর করা যাবে না। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী গ্রামকে শহর করতে হবে।

পুলিশ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠন করা পুলিশকে জনবান্ধব হতে হবে। গ্রামকে শহর করার লক্ষ্যে বিট পুলিশিং জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে বিট পুলিশের কার্যালয় করা হয়েছে।

পুলিশ প্রধান বলেন, বিট পুলিশিংয়ের কারণে মামলা জট কমেছে। বিট পুলিশ কর্মকর্তার দায়িত্ব সম্পর্কে তাদের জ্ঞান থাকা জরুরি। এ ছাড়া নাগরিকদেরও জানা দরকার তারা কী সেবা পাচ্ছেন অথবা পাবেন।

আইজিপি বলেন, এসব সেবা সম্পর্কে সবাইকে সচেতন করতেই ‘দুর্জয়ের ডায়েরি’র যাত্রা। আ্যনিমেশন ফিল্মের মাধ্যমে সেবা সম্পর্কে সবাইকে সচেতন করা সম্ভব।

বেনজীর আহমেদ বলেন, সেবা দেয়া ও পাওয়ার বিষয়ে উপযুক্ত জ্ঞান না থাকায় ভুল বোঝাবুঝি হতে পারে। এজন্য সর্বক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য