,

হিজাব বাধ্যতামূলক নয় : রায় ভারতের আদালত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্মে হিজাব অপরিহার্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্ক ঘিরে এ রায় দিয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, আজ মঙ্গলবার তা খারিজ করে দেন আদালত।

রায় ঘোষণাকে সামনে রেখে রাজ্য সরকার রাজধানী ব্যাঙ্গালুরুর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এক সপ্তাহের জন্য বড় ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে। ম্যাঙ্গালোরেও ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। উদুপিতে আজ স্কুল-কলেজ বন্ধ।

উল্লেখ্য, কর্ণাটকের হিজাব বিতর্ক ভারতের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। আর এই ইস্যুতে মুখ খুলেছিলেন পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী থেকে নোবেলজয়ী মালালা ইউসুফজাই, বিখ্যাত ফুটবলার পল পোগবাও। এমনকি হিজাব বিতর্কে ভারতের সমালোচনা করে আমেরিকাও। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে উসকানিমূলক মন্তব্য মেনে নেওয়া হবে না।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য