,

প্রতিরক্ষা সচিবের আইএসপিআর পরিদর্শন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম গতকাল সোমবার ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেছেন। প্রতিরক্ষা সচিব পরিদপ্তরে এসে পৌঁছলে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ তাকে স্বাগত জানান।

আইএসপিআরের ইতিহাস, কার্যক্রম ও চলমান বিভিন্ন বিষয় সচিবকে জানানো হয়। তিনি সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সফলভাবে আইএসপিআর তার কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র বাহিনীসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সকল সংস্থার প্রচার ও জনসংযোগের কাজ আইএসপিআর দ্রুত ও কার্যকরভাবে গণমাধ্যমের সাহায্যে জনগণের সামনে তুলে ধরছে।

গোলাম মো. হাসিবুল আলম গত ১৩ ফেব্রুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এ কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য