,

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হাদিসুর

news-image

বরগুনা প্রতিনিধি : দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এর আগে আজ মঙ্গলবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারের পাশের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তার জানাজার সর ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে তার স্বজনরা।

গতকাল সোমবার হাদিসুরের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে হাদিসুরের নিথর দেহ। তার মরদেহ গ্রহণ করেন ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স। এ সময় তার সঙ্গে ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। এরপর রাত পৌনে ১০টায় তার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি নিজ গ্রামের বাড়িতে পৌঁছায়।

নিহত হাদিসুর রহমান আরিফ (৩৩) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিসুর দ্বিতীয়।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ইউক্রেনের ওলভিয়া বন্দরে আটকে থাকা অবস্থায় গত ২ মার্চ রকেট হামলায় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য