,

ইউক্রেনের টিভি টাওয়ারে হামলা, নিহত ৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। গতকাল সোমবার পূর্ব ইউরোপের এই দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর রিভনের বাইরে এক টিভি টাওয়ারে রুশ সেনারা ওই হামলা চালায়।

রিভনের স্থানীয় প্রশাসন প্রধান ভিতালি কোভাল জানান, রুশ বাহিনীর এই হামলায় ৯ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল নামক গ্রামে এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া জীবিতদের উদ্ধার করার কাজ চলছে।

এদিকে ভিতালি কোভালের বরাত দিয়েই রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার সকালে টিভি টাওয়ারটিতে দু’টি রকেট আঘাত হানে। কোভালের প্রকাশিত ছবিতেও দেখা যায়, হামলার পর ধ্বংসস্তূপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেনের সাহায্য নিচ্ছে এবং স্ট্রেচারে করে হতাহতদের বহন করা হচ্ছে।

এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সম্প্রচার টাওয়ারেও বোমা হামলায় চালায় রুশ বাহিনী। ওই হামলায় পাঁচজন নিহতের পাশাপাশি ব্যাপক ক্ষতি সাধনও হয়েছিল।

পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রিভনে শহর। লাগাতার রুশ আক্রমণের মুখে অনেক ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যেতে মূলত লভিভ রুট ব্যবহার করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য