,

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রিন্স ফয়সাল।

এসময় বিনিয়োগের বিষয়টি আগ্রহে থাকবে ঢাকার। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার (১৬ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, বেশ কয়েকটি বড় আকারের বিনিয়োগ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এছাড়া বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ।

এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে বেশ কয়েকটি সহযোগিতার নথিতে সই হতে পারে। সফর শেষে আগামীকাল বুধবার বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য