বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট: এসএমই ফাউন্ডেশনের ৫০ সুপারিশ এনবিআরে

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দেশের অর্থনীতিতে শতকরা ২৫ ভাগ অবদান রাখছে। এই খাতের উন্নয়নে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ৫০টি সুপারিশ তুলে ধরেছে এসএমই ফাউন্ডেশন।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে প্রাক-বাজেট বৈঠকে এসএমই ফাউন্ডেশনের পক্ষে এসব প্রস্তাবনা তুলে ধরেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ।

২০১১-১২ অর্থবছর থেকে প্রতিবার এসএমই ফাউন্ডেশন বাজেটে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআর ও সংশ্লিষ্ট সংস্থায় উপস্থাপন করে আসছে। ২০১১-১২ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ৪১৭টি প্রস্তাবনার মধ্যে ৭১টি গ্রহণ করেছে এনবিআর।

আজকের সভায় আয়কর বিষয়ে ১২টি, মূল্য সংযোজন কর বিষয়ে ১২টি এবং শুল্ক বিষয়ে ২৬টি সুপারিশ তুলে ধরা হয়।

এসএমই খাতের উন্নয়নে এসব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

এর আগে এসএমইবান্ধব প্রস্তাবনা পাঠানোর জন্য এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির কাছে প্রস্তাব চাওয়া হয়।

১৮টি অ্যাসোসিয়েশন থেকে এসএমই খাতসংশ্লিষ্ট ১২০টির বেশি প্রস্তাবনা পাওয়া গেছে। এর মধ্যে এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ৫০টি প্রস্তাবনা চূড়ান্ত করে এনবিআরে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল