,

গোডাউনে ১৮ হাজার লিটার তেল মজুত, জরিমানা

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চৌমুহনীতে ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল মজুত করে রাখায় মেসার্স বিজয়া ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কবির হোসেনের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বাজার পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এ সময় ব্যাংক রোডের তোতা মিয়ার গলিতে মেসার্স বিজয়া ভান্ডারের একটি গোডাউনে থাকা ৮৮টি ড্রামে প্রায় ১৮ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল পাওয়া যায়।

ভোক্তা অধিকারের জেলা সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, বেশি মুনাফার লোভে বিজয়া ভান্ডারের মালিক রাজেশ বণিক তেল মজুত করে রেখেছিলেন। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য