,

চাকরি ফিরে পেতে শরীফের রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : চাকরিতে পুনর্বহালের দাবিতে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শরীফের পক্ষে অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ইশতিয়াক এ রিট করেন। রিট আবেদনে দুদক চেয়ারম্যান, দুদক সচিব, আইন সচিব ও জনপ্রশাসন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনটি বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য তোলা হবে। দুদক চাকরিবিধি ২০০৮-এর ৫৪(২) ধারা এবং এ ধারাবলে শরীফ উদ্দিনের চাকরিচ্যুতি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার দাবি জানানো হয়েছে এ রিটে। রিট আবেদনে বলা হয়েছে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই ৫৪(২) ধারায় চাকরি থেকে অপসারণের বিধান সংবিধানের ২৭, ৩১ ও ১৩৫ অনুচ্ছেদের পরিপন্থী।

শরীফের আইনজীবী বলেন, রিট আবেদনটি জনগুরুত্বপূর্ণ হওয়া সোমবারও (আজ) আদালত শুনানি করতে পারেন। অথবা ১০ আইনজীবীর এ বিষয়ে করার রিটের সঙ্গে মঙ্গলবারও শুনানি হতে পারে।

গত ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের অপসারণের বিষয়টি জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য