,

ভ্রমণে নতুন বিধিনিষেধ মালয়েশিয়ার

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় ভ্রমণে যাওয়া যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সিভিল এভিয়েশন। করোনা টিকার পূর্ণ ডোজ না থাকলে তাকে কোভিড টেস্টের পাশাপাশি চার দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আগামী ১ এপ্রিল থেকে নতুন এই বিধিনিষেধ কার্যকর হবে। গতকাল রোববার মালয়েশিয়ার সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এক আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে, দেশটি ১ এপ্রিল থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু এরই মধ্যে ভ্রমণে নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়ার সিভিল এভিয়েশন। বিধিনিষেধের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকেও পাঠানো হয়েছে।

যেসব যাত্রী করোনার পূর্ণ ডোজ টিকা অথবা অন্তত এক ডোজ টিকা নেননি তাদের যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া তাদের নিজ খরচে ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনের চারদিন, আরটি পিসিআর ও পঞ্চম দিন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। দুই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই কেবল তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবেন।

১৭ বছর ও এর নিচের বয়সী শিশুদের যাত্রার দুই দিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য