,

বিশ্বের সবচেয়ে বড় গাড়ি

news-image

নিউজ ডেস্ক : গাড়িটি এতটাই লম্বা যে, একে দেখতে অনেকটা ট্রেনের মতোই লাগে। একের পর এক বগি যুক্ত করে ট্রেন যেমন লম্বা হয়, গাড়িটিও তেমনই। লম্বায় পাক্কা ১০০ ফুটের বেশি। তাই বিশ্বের সবচেয়ে বড় গাড়ির স্বীকৃতি পেয়েছে এটি। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও। গাড়িটির একটি বিশেষ ইতিহাস আছে।

১৯৮৬ সালে ‘আমেরিকান ড্রিম’ নামে সুপার লিমুজিন গাড়িটি তৈরি করেন মার্কিন গাড়ি নির্মাতা জে ওহরবার্গ। তখন গাড়িটি লম্বায় ছিল ৬০ ফুট। বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির স্বীকৃতি পায় ২৬ চাকা ও দুই ইঞ্জিনের ‘আমেরিকান ড্রিম’। নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

এবার যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নিউ জার্সি অঙ্গরাজ্যের একটি কারখানায় ওই গাড়িটিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনের ফলে লিমুজিনটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১০০ ফুট ১ দশমিক ৫ ইঞ্চিতে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ির নিজের রেকর্ড ভেঙেছে আমেরিকান ড্রিম; নতুন করে গড়েছে বিশ্ব রেকর্ড।

গিনেস কর্তৃপক্ষ বলছে, একটি সুইমিংপুল রয়েছে এতে; রয়েছে হেলিপ্যাড, উষ্ণ পানিতে গোসলের ব্যবস্থাযুক্ত টাবসহ আরও নানান সুবিধা। গাড়িটিকে নতুন রূপ দেওয়ার প্রকল্পে যুক্ত ছিলেন নিউইয়র্কের একটি ব্যক্তিগত জাদুঘরের মালিক মাইকেল ম্যানিং।

তবে ১০০ ফুটের এই গাড়িটি রাস্তায় চলতে পারবে না। এটি মূলত প্রদর্শনীর জন্য তৈরি করা। আপাতত ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেজারল্যান্ড পার্ক কার মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে এটি। পার্ক কর্তৃপক্ষ ২০১৯ সালেই কিনে নিয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা এই গাড়িটি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য