,

জবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

news-image

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ১০ ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন এলাকায় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, পূর্ববিরোধের পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিজ পক্ষে আনতে সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার মালিটোলা পার্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর উভয় পক্ষের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন।

সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন- সভাপতি পক্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আবদুল বারেক, নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শামসুল হুদা, খাইরুল আমান, ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. সাঈদ এবং সাধারণ সম্পাদক পক্ষের ইসলামিক স্টাডিজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেরাজ হোসাইন।

জানা গেছে, আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তাদের মধ্যে দুজনকে পরে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, ক্যাম্পাসের বাইরে কেউ ছাত্রলীগ পরিচয় দিয়ে মারামারি করলে তার দায়ভার সংগঠন নেবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, মারামারিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য