,

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ৬১ জনের প্রাণহানি

news-image

কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে কম্পানি এবং স্থানীয় সূত্রের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

এসএনসিসি ট্রেন অপারেটরের অবকাঠামোবিষয়ক পরিচালক মার্ক মায়োঙ্গা এনদাম্বো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে ঠেকেছে। পুরুষ, নারী, শিশুসহ ৫২ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।কঙ্গোর স্থানীয় গণমাধ্যম সেখানকার প্রাদেশিক গভর্নর ফিফি মাসুকাকে উদ্ধৃত করে বলেছে, ট্রেন দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছে।

ম্যায়োঙ্গা বলেছেন, মালবাহী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে কয়েক শ যাত্রী ছিল। ওই যাত্রীরা ‘গোপনে’ ট্রেনটিতে ভ্রমণ করছিলেন।

তিনি আরো বলেছেন, কয়েকজনের মরদেহ এখনো বগির ভেতরে আটকে আছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ১৫টি বগি রয়েছে। তার মধ্যে ১২টি খালি ছিল। লুয়েন থেকে আসছিল ট্রেনটি। সোমবারের মধ্যে রেললাইনটি ঠিক করার ব্যাপারে কাজ চলছে।

তবে দুর্ঘটনার কারণ এখনো অজানা। যদিও সে দেশে এ ধরনের দুর্ঘটনা বিরল নয়। কঙ্গোর জনগণ দীর্ঘ দূরত্বে ভ্রমণের জন্য পণ্যবাহী ট্রেন হরহামেশা ব্যবহার করে।
সূত্র : আলজাজিরা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য