,

ভিসা বাতিলের একদিনের মাথায় ঢাকায় সানি লিওনি

news-image

বিনোদন প্রতিবেদক : ভিসার আবেদন বাতিলের একদিনের মধ্যে নতুন ভিসায় ঢাকায় এসেছেন বলিউড তারকা সানি লিওনি। আজ শনিবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান গান বাংলা টিভি চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নেমেছেন সানি লিওনি। আগামীকাল সকাল ৯টার একটি বিশেষ ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন।

পরিচিত নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনির ভিসা বাতিল হয়েছে বলে গতকাল শুক্রবার জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শাপলা মিডিয়ার ‘সোলজার’ চলচ্চিত্রের জন্য তার ঢাকায় আসার কথা।

এর আগে সানি লিওনিসহ ‘সোলজার’ চলচ্চিত্রের ১১ জন অভিনয়শিল্পী, কলাকুশলীকে ভারত থেকে বাংলাদেশে আসার ওয়ার্ক পারমিট দেয় সরকার। পরে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের ব্যানারে নির্মাণাধীন ‘সোলজার’ চলচ্চিত্রে অংশগ্রহণের জন্য ভারত থেকে সানি লিওনিসহ ১১ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বাংলাদেশে ওয়ার্ক পারমিট দেওয়া করা হয়। অনিবার্য কারণে অভিনেত্রী করন জিৎকর ওয়েভারের ওয়ার্ক পারমিট নির্দেশক্রমে বাতিল করা হলো।”

তবে সানি ‘সোলজার’ ছবির কাজেই এসেছেন কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক সেলিম খান বলেন, ‘আমার ছবির কাজ বন্ধ করে দিয়েছি। সানি আমাদের সঙ্গে কাজ করছেন না। অন্য কারও জন্য এসেছেন কিনা- খোঁজ নিয়ে দেখতে পারেন।‘

তবে শোনা যাচ্ছে, আলোচিত এই তারকা একটি শোয়ের জন্য ঢাকায় এসেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য