বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আয়ু বেশিদিন নেই : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : সরকারের আয়ু বেশিদিন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘সত্যের জয় অনিবার্য, ভয়ের কোনো কারণ নেই। গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা বিএনপির কর্মী, যে দলের জন্ম একজন সৈনিকের হাতে। যুদ্ধই আমাদের ধর্ম, যুদ্ধ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা করব।’

আজ শুক্রবার বগুড়া সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘এখন স্বপ্ন দেখার বা প্রতিশ্রুতি দেওয়ার সময় নয়, এখন বাস্তবায়ন করার সময়। এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তার প্রমাণ দিতে হবে।’ দুর্নীতি, দুঃশাসন থেকে মুক্তি পেতে হলে এ সরকারকে হটাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, ‘আসুন আমরা যুদ্ধটা শুরু করি, সহসাই যুদ্ধ শেষ হবে। সরকারের আয়ু বেশি দিন নেই। আমরা যদি মাঠে না নামি, তাহলে সরকার থাকবে। তারা পাচার করতে থাকবে।’

সম্মেলনে সোলায়মান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান শামীম, ডা. সাখাওয়াত হাসান জীবন, মোস্তাক মিয়া প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা