,

‘সাহেব, আসল লড়াই হবে চব্বিশেই!’ মোদির প্রতি পিকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর দেশটিতে বিজেপি নেতা-কর্মীদের উল্লাসকে কটাক্ষ করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)।

সেইসঙ্গে নাম না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেন তিনি। শুক্রবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

প্রশান্ত শুক্রবার টুইটারে লিখেন, ‘ভারতের লড়াই হবে ২০২৪ সালে এবং কোনও রাজ্যের ভোটে নয়। সাহেব তা জানেন। তাই সুচতুরভাবে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক প্রাধান্য বিস্তারের জন্য রাজ্য বিধানসভা ভোটের ফল ঘিরে উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এই মিথ্যা ব্যাখ্যার শরিক হবেন না।’

পিকে এ ক্ষেত্রে মোদিকেই ‘সাহেব’ বলে চিহ্নিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে বার্তা দিতে চেয়েছেন- ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে পুরোপুরি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষিতে। উত্তরপ্রদেশ বা অন্য কোনও রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গে ফলের প্রভাব তার উপর পড়বে না।

তাৎপর্যপূর্ণভাবে মোদি বৃহস্পতিবার চার রাজ্যের (উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া) বিধানসভা ভোটে বিজেপির জয়ের পরই ২০২৪ ভোটের প্রসঙ্গ টেনেছিলেন। তিনি বলেছিলেন, ‘২০২২ সালে উত্তরপ্রদেশের ফল ঠিক করে দিল ২০২৪ সালে আবার বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে।’ তারপরই পিকে-র এই টুইট।

প্রসঙ্গত, সম্প্রতি পিকে-র সঙ্গে তৃণমূলের ‘দূরত্ব’ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু গত মঙ্গলবার তৃণমূলের বর্ধিত কর্মসমিতির বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই মঞ্চে দেখা গেছে আইপ্যাকের প্রাক্তন কর্ণধারকে।

তবে তৃণমূলের নেতাদের একাংশ বলছেন, দলের সর্বময় নেত্রীর সঙ্গে পিকে-র কোনও দূরত্বই সৃষ্টি হয়নি। পুরোটাই রটনা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য