রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘কিডনি সুরক্ষায় জ্ঞানের বিস্তার অপরিহার্য’ ও ‘কিডনি রোগ জীবন নাশা- প্রতিরোধই বাঁচায় আশা’ স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগ ও কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটির (ক্যাম্পস) যৌথ উদ্যোগে বিশ্ব কিডনি দিবস ‘২০২২’ পালিত হয়েছে।

এ উপলক্ষে ফ্ল্যাশমব, র‌্যালি, ফটো সেশন, পথসভা, কেক কাটা, সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেক কেটে বিশ্ব কিডনি দিবস ২০২২ উদ্ধোধন ঘোষণা করেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী। এরপর ডা. এম এ সামাদ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে প্রেজেন্টেশন করেন।

এরআগে বিশ্ব কিডনি দিবস-২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শুরুর পূর্বে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ‘চলো বাংলাদেশ’ গানের সাথে নাচ পরিবেশন করেন।

পরে বিশ্ব কিডনি দিবসে জনসচেতনতা বৃদ্ধিতে ঘোড়ার গাড়ি, ব্যানার ও ফেস্টুন নিয়ে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা র‌্যালি বের করেন। র‌্যালিটি আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৭ নাম্বারে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগ ও ক্যাম্পসের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের প্রধান ও ক্যাম্পসের সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। কিডনি ডায়ালাইসিসও আন্তর্জাতিক মানের হয়ে গেছে। আর বিদেশ থেকেও আমাদের দেশে চিকিৎসার জন্য আসবে। আমরা প্রত্যাশা করছি এক্ষেত্রগুলো আরো এগিয়ে যাবে।

ডা. সামাদ বলেন, কিডনি চিকিৎসা অনেক ব্যয়বহুল। দেশে শতকরা ১০ ভাগ লোকও চিকিৎসা করাতে পারেন না। এজন্য আমাদের সচেতন হতে হবে। যাতে প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পরে।

শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে সভাপতির বক্তব্য অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরী বলেন, বিশ্বে প্রায় সাড়ে ৮৫ কোটি কিডনি রোগী আছে। এরমধ্যে প্রায় ৫০ লাখ মানুষ এই রোগে মারা যায়। কী ভয়াবহ চিত্র! আর বাংলাদেশে ৪০ হাজার লোক চিকিৎসা পায় না। এখানে একজন সামাদ সাহেব আছেন। আরো ৫০জন সামাদ সাহেব থাকলে অনেক রোগীকে সহযোগিতা করতে পারতেন। তাই এই কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুস সালাম আরিফ বলেন, কিডনি রোগের ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে। তাহলেই এই রোগ কমানো সম্ভব। এখানে তোমরা (শিক্ষার্থী) যারা আছো, তারা সবার পরিবার ও সমাজে তোমার জ্ঞানের বিষয়ে জানাবে। তাহলেই এই রোগ কন্ট্রোল করা সম্ভব হবে।

আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা সহীদ বলেন, আমাদের শরীরের পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই গুরুত্বপূর্ণ। তাই একটা অঙ্গের ক্ষতি হলে জীবন গুরুত্বহীন হয়ে পড়ে। আর সাধারণ মানুষ জানে না যে, কিডনির ক্ষতি হলে কী হবে। তাই সবাইকে কিডনি কিভাবে সুরক্ষা করবো, সেবিষয়ে জানাতে হবে।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ সুমনা।

অধ্যাপক ডা. মো. হাবিবুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের কমিনিউটি বিভাগের ডা. আতিকুর রহমান, প্যাথলজি বিভাগের প্রফেসর ডা. নাসিবুল হক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ক্যাম্পসের প্রতিষ্ঠাতা সহ সভাপতি নাসরিন বেগম, নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী