,

নাইজেরিয়ায় ডেপুটি গভর্নরের গাড়িবহরে হামলা: নিহত ১৯

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজেরিয়ায় কেবি রাজ্যের ডেপুটি গভর্নরের গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৯ সদস্য নিহত হয়েছেন। এছাড়া একই রাজ্যের কানিয়া শহরে আরেক হামলায় স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ জন প্রাণ হারিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কেবির ডেপুটি গভর্নর সামাইলা দাবাই ইয়োমবেনিজেই তার গাড়িবহরে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কানিয়া শহরে বন্দুযুদ্ধে একাধিক প্রাণহানি হয়েছে জানালেও এ বিষয়ে তেমন বিস্তারিত কিছু বলেননি।

তিনি বলেন, “ওয়াসাগু যাওয়ার পথে একটি তীক্ষ্ণ মোড়ের দিকে অগ্রসর হওয়ার সময় আমাদের বহর সন্ত্রাসীদের হামলার মুখে পড়ে,”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গাড়িবহরের ওই হামলায় ১৮ সেনা ও এক পুলিশ সদস্য নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় এক সাংবাদিক বশির বালা বলেন, “কানিয়াতে অতর্কিত হামলার ঘটনায় ১৯টি মৃতদেহ গুনেছি আমি। বিরনিন কেবিতে নিয়ে যেতে দুটি অ্যাম্বুলেন্সে ওই মৃতদেহগুলো তোলা হয়েছিল,” বাংলাদেশ জার্নাল/এসএস

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য