,

পেছনে নয়, সামনে এগোতে হবে বিএনপিকে : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : আর পেছনে নয়, বিএনপিকে সামনে এগোতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসন প্রতিষ্ঠায় একমাত্র পথ এই সরকারের পতন। পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য, পরিবর্তন ঘটবে। এই সরকারও যাবে, সেদিন বেশি দূরে নয়, কাজটি যথা সময়ে হবে। এই অনিবার্য পতন আমাদের নিশ্চিত করতে হবে।’

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে গরীব দুঃস্থ অসহায় নারী শিশু, পুরুষ ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে কয়েকশ সুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির এই নীতি নির্ধারক।

নেতা-কর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আমরা যেন রাস্তায় দাঁড়িয়ে আর মার না খাই। সেজন্য আমাদের চোখ-মুখের ভাষা প্রস্তুত রাখতে হবে। যেহেতু পেছনে যাওয়ার জায়গা নাই, সেহেতু একটি মাত্র কাজ সেটি হচ্ছে- সামনে অগ্রসর হওয়া। সামনে যাওয়ার সুযোগ আছে। আমরা যদি সাহস নিয়ে ওদের সামনে দাঁড়াই তখন গুলি করার সাহস পাবে না। প্রতিরোধ যা করার করেছে আর কোনো প্রতিরোধ করার ক্ষমতা ওদের নাই।’

তিনি বলেন, ‘যারা দিন আনে দিন খায় তাদের মধ্যে অভাব, বেকারত্ব সংকোচিত, কর্মসংস্থান বাড়ছে না, কর্মসংস্থানের সুযোগ নাই, মানুষ আয়ের পথ খুঁজে পাচ্ছে না। দুর্নীতি অর্থপাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়। আমাদের দেশে গ্যাসের অভাব আছে তারপরও আমরা ভারতে গ্যাস রপ্তানি করছি। সারাদেশে অভাব ও দুর্ভিক্ষ চলমান।’

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আমিনুল হক, ছাত্রদলের রওনকুল ইসলাম,মামুন খান, আমিনুল ইসলাম, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা