,

রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করলো নিউইয়র্ক টাইমস

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস রাশিয়া থেকে তাদের সকল সংবাদদাতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির অপর এক সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির রাশিয়ায় সরেজমিনে কোনো প্রতিনিধি থাকবে না; শত বছরের বেশি সময়ে এটিই প্রথম ঘটনা।

এক টুইটবার্তায় নিউইয়র্ক টাইমসের সাবেক মস্কো ব্যুরো নিল ম্যাকফারকুহার লিখেছেন, মস্কোর নিউইয়র্ক টাইমসের ইতিহাসে দুঃখজনক ঘটনা। রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করা হচ্ছে। ১৯২১ সাল থেকে সেখানে আমাদের নিয়মিত রিপোর্টার ছিল, ভিসা জটিলতার কারণে সাময়িক কিছু সময় বিরতি ছিল। স্ট্যালিন, স্নায়ুযুদ্ধ কিছুই আমাদের তাড়াতে পারেনি।

এর আগে নিউইয়র্ক টাইমস গতকাল মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে রাশিয়া থেকে সকল প্রতিনিধি প্রত্যাহারের তথ্য জানিয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে তাদের সেনাবাহিনী ‘বিশেষ অভিযান’ বা যুদ্ধ নিয়ে একটি আইন পাস করেছে। এই আইনে যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর জেরেই রাশিয়া থেকে সংবাদ প্রতিনিধিদের প্রত্যাহার করল নিইইয়র্ক টাইমস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য