,

দ্বিতীয় ডোজের গণটিকা শুরু ২৮ মার্চ

news-image

রাজধানীসহ সারা দেশে ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজের গণটিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় একদিনে এক কোটি করোনা টিকার কার্যক্রমের আওতায় এ টিকা দেওয়া হবে। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থায় প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

এর আগে, প্রথম দফায় এক কোটি টিকা দেয়ার সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভিড় হয়। সেই পরিস্থিতি বিবেচনায় এনে যেসব স্থানে জনসমাগম বেশি হয় এবার সেখানে কেন্দ্র সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য