,

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের দরজায় থেকে পা ছিটকে পড়ে তরুণের মৃত্যু

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেন থেকে পড়ে শ্রাবণ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জের বড়তল্লায় এ দুর্ঘটনা ঘটে। শ্রাবণ  ট্রেনের দরজার পাশে  দাঁড়িয়েছিলেন। অসাবধানতা বশত পা পিছলে ছিটকে পড়ে রেল লাইনের পাশে পড়ে যায়। সে  জেলা শহরের মধ্যপাড়ার শান্তিভাগ মহল্লার রাকিব মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রতিবেশিরা জানান, শ্রাবণ একটি জুতার দোকানে কাজ করতেন। সকালে তিন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে আশুগঞ্জে আসেন। দুপুরে তারা লোকাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে বাড়িতে ফিরছিলেন।ফেরার পথে শ্রাবণ দরজার পাশে দাঁড়িয়েছিলেন। একপর্যায়ে চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান বলেন, পরিবারের কাছে শ্রাবণের মরদেহ হস্তান্তর করা হয়েছে। অসাবধানতা থেকে এ দূর্ঘটনাটি ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড