শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাওররক্ষা বাঁধ ধসে পড়েছে নদীতে

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : নির্মাণকাজ শেষ না হতেই হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ ধসে পড়েছে চেলাই নদীতে। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষকরা; প্রকাশ করেছেন ক্ষোভ। তাদের অভিযোগ- বাঁধের কাজে অনিয়ম করায় এমনটি হয়েছে।

বাঁধটির দায়িত্বে আছেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা নতুন হাটি গ্রামের পাশে গুরমার হাওরের উপপ্রকল্পের ১৬ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি শাহিদা আক্তার। তার দাবি- বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি। তবে বৃষ্টির কারণে বাঁধের মাটি সরে গেছে। তা দ্রুত মেরামত করা হচ্ছে।

কৃষকরা অভিযোগ করেন, সঠিক সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢলে এবারও রোরো ফসলের বড় ক্ষতি হয়ে যেতে পারে। বাঁধে মাটি ফেলে ভালভাবে ধুরমুজ করা হয়নি। মাটি কাটার মেশিন দিয়েই মাটি ফেলে কোনো রকমে মাটি সমান করেছে। শুধু এই বাঁধই নয়, হাওরের অন্যান্য বাঁধ নির্মাণের দায়িত্বে নিয়োজিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে উপজেলার উপসহকারী প্রকৌশলী ও তাহিরপুর প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আসাদুজ্জামানকে কখনো বাঁধ পরির্দশন বা তদারকিতে দেখা যায়নি। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরকে বাঁধ পরির্দশন বা তদারকিতে দেখা গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব বাঁধের কাজ শেষ করার কথা; কিন্তু তাহিরপুর উপজেলায় ৬৮ পিআইসির মধ্যে একটির কাজও শেষ হয়নি। এখনো ১৮, ৫৩, ৫৪, ৬৪, ৬৫ নম্বরসহ বিভিন্ন হাওররক্ষা বাঁধে মাটির কাজ চলছে।

হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তোজাম্মিল হক নাসরুম বলেন, এখনো একটি বাঁধের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। এর মধ্যেই বাঁধে ধস নেমেছে। এতেই বোঝা যায় বাঁধের কাজ সঠিকভাবে হয়নি। এর প্রতিবাদে হাওর বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পাউবোর দায়িত্বশীলরা বলছেন, বাঁধেন শতকরা ৭০ ভাগ শেষ হয়েছে, বাস্তবে শেষ হয়েছে ৩৫-৪০ ভাগ। বাঁধের কাজ দ্রুত শেষ না করলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, গুরমার হাওরের ধসে যাওয়া বাঁধ দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট পিআইসিকে বলা হয়েছে। এ ছাড়া আমি এখন প্রতিটি বাঁধের কাজ পরিদর্শন করছি। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ৩ মার্চ মহালিয়া হাওরে ৭ নম্বর পিআইসিকে আটক করে মোবাইলকোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেছি।

তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল জানান, আমি সশরীরে বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছি। এর মধ্যে পাঠাবুকা নতুন হাটি গ্রামের পাশে বাঁধের মাটি ধসে পড়া দেখেছি। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত মেরামত করতে বলেছি। তিনি আরও বলেন, বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত সবাইকেই সঠিকভাবে ও সতর্কতার সঙ্গে কাজ শেষ করতে বলা হয়েছে, না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া