,

ইউক্রেন ছেড়েছে ২০ লাখ মানুষ : জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ দেশ ছেড়েছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০ লাখ শরণার্থীর মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া হাঙ্গেরি, স্লোভাকিয়া, মলদোভা, রোমানিয়া, রাশিয়া, বেলারুশেও অনেকে আশ্রয় নিয়েছে। এর মধ্যে পোল্যান্ডে গিয়েছে ১২ লাখের বেশি শরণার্থী, হাঙ্গেরিতে এক লাখ ৯১ হাজার, স্লোভাকিয়ায় এক লাখ ৪১ হাজার, মলদোভায় ৮৩ হাজার, রোমানিয়ায় ৮২ হাজার, রাশিয়ায় ৯৯ হাজার ও বেলারুশে ৪৫৩ জন। অনেকে ইউরোপের অন্যান্য দেশেও আশ্রয় নিয়েছে।

এর আগে ইউএনএইচসিআরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন।’

এর আগে ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটে পড়েছিল ১৩ লাখ মানুষ। সে সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়াও আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরিত্রিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপুল মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল।

কিন্তু ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর শরণার্থী সংকটে পড়া ভুক্তভোগীর সংখ্যা মাত্র ১৪ দিনেই ২০ লাখের বেশি অতিক্রম করেছে। রাশিয়ার সেনা অভিযানের আগ পর্যন্ত ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল ৪ কোটি ৪০ লাখ।

প্রসঙ্গত, বিগত ১২ দিনের অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। গতকাল সোমবার রাতেও সুমি ও আশপাশের এলাকায় বিমান হামলা হয়েছে। এ ঘটনায় শিশুসহ ১০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য