,

নিপুণের বিরুদ্ধে জায়েদের করা রিটের শুনানি ১৩ মার্চ

news-image

অনলাইন ডেস্ক : অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের করা আবেদন শুনানির জন্য আগামী রবিবার (১৩ মার্চ) দিন ধার্য করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে একটি রিট দায়ের করেন চিত্রনায়ক জায়েদ খান।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।

এর আগে আজ সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিষেধাজ্ঞা থাকার পরও নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে আবেদনটির বিষয়ে শুনানি হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য