,

আ.লীগ নেতা হত্যা মামলার আসামি দুর্বৃত্তদের গুলিতে নিহত

news-image

নিউজ ডেস্ক : খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে নগরীর রায়েরমহল হামিদনগর স্লুইস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজু খুলনার সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হত্যা মামলার অন্যতম আসামি। তিনি কিছু দিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি নগরীর খালিশপুর এলাকায় অবস্থান করতেন। সম্প্রতি তিনি বাড়িতে এসে বসবাস করতে শুরু করেন।

সোমবার সন্ধ্যায় হামিদ নগর সেভ ড্রিংকিং ওয়াটারের কয়েকজনের সঙ্গে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেলযোগে দুইজন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দক্ষিণ জোনের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, নিহত রাজু শেখের নামেও মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে। আসামিদের আটকে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা