,

আবারও রাশিয়ান-অলিগার্কদের সম্পদ জব্দ করেছে জাপান

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর আরও কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। দেশটি এবার আরও কয়েক ডজন রাশিয়ান ও বেলারুশ কর্মকর্তা এবং অলিগার্কদের সম্পদ জব্দ করেছে। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা।

আজ মঙ্গলবার জাপানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, যেসব ব্যক্তির ওপর এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসনের ডেপুটি চিফ অফ স্টাফ, চেচেন প্রজাতন্ত্রের প্রধান এবং ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত সংস্থা ভলগা গ্রুপ, ট্রান্সনেফ্ট এবং ওয়াগনারের নির্বাহীসহ ২০ রাশিয়ান। এছাড়াও তালিকায় ১২ বেলারুশ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী ব্যক্তিদের পাশাপাশি রাশিয়া এবং বেলারুশের ১২টি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, তালিকায় থাকা ব্যক্তি এবং সংস্থার সঙ্গে লেনদেনের জন্য এখন থেকে সরকারি অনুমতির প্রয়োজন হবে। পাশাপাশি রাশিয়াগামী তেল শোধনাগার সরঞ্জাম এবং বেলারুশগামী সাধারণ পণ্য রপ্তানিও নিষিদ্ধ থাকবে।

এই অঞ্চলের বেশিরভাগ দেশের তুলনায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান। অন্যদিকে বেশিরভাগ সরকার মস্কোকে নিন্দা বা নিষেধাজ্ঞা দিতে অস্বীকার করেছে। জাপান ছাড়া শুধুমাত্র দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং তাইওয়ান মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য