,

শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক সাইমন

news-image

বিনোদন প্রতিবেদক : সদ্য শপথ নেওয়া সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলে তার শপথ বাতিল করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। এখন সেখানে জায়েদের স্থলাভিষিক্ত হচ্ছেন সাইমন সাদিক।

সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে এখন দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক সাইমন। বিএফডিসিতে আজ (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

তিনি বলেন, শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওই দিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে রবিবার (৬ মার্চ) কাগজটি পেয়েছি। কিন্তু কাগজ কয়েক দিন আগে (২ মার্চ) যে রায় হয়েছে সেটির নয়, সেটি গত ৯ ফেব্রুয়ারির। এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।’

সভাপতিকে ধোঁকা দিয়েছেন জানিয়ে কাঞ্চন আরও বলেন, ‘যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বাতিল হয়ে গিয়েছে।’

নতুন সাধারণ সম্পাদক প্রসঙ্গে কাঞ্চন বলেন, ‘যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাইমন সাদিক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইতিবাচক ভাবছি। আমি মানসিকভাবে প্রস্তুত আছি। সমিতি দায়িত্ব দিলে আমি ভালোভাবে পালন করার জন্যও প্রস্তুত আছি।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য