,

সিডনিতে বন্যায় নিহত ২, গৃহহীন কয়েক হাজার

news-image

অনলাইন ডেস্ক : বন্যার কারণে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে সিডনিতে কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বলা হয়েছে। তার আগে আজ মঙ্গলবার সিডনির একটি খালে দুটি মরদেহ পাওয়া গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হবে।

তবে পুলিশ বলছে, খালটিতে কয়েক মিনিটের মধ্যে পা থেকে থেকে ঘাড় পর্যন্ত পানি উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এবং কুইন্সল্যান্ড প্রবল ‍বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে এবং বন্যার সৃষ্টি হয়েছে। এতে ২০ জনের প্রাণহানি হয়েছে।

এনএসডব্লিউ প্রিমিয়ার ডমিনিক পেরোটেট জানিয়েছেন, রাজ্যের ৪০ হাজার বাসিন্দাকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ২০ হাজার বাসিন্দা নির্দেশের অপেক্ষায় আছে।

তিনি আরও জানান, ম্যানলির শহরের একটি বাঁধ ভেঙে পড়তে শুরু করেছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন হুমকির মুখে ফেলছে।

রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আড়াই হাজারেরও বেশি মানুষ সাহায্যের অনুরোধ করেছে। জনগণকে সাহায্য করতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সৈন্য মোতায়েন করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য