,

সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দূর করতে রুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সামাজিক অবস্থান, চাকরি ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্মের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আন্তর্জাতিক নারী দিবসকে সম্মান করে আজ মঙ্গলবার বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

আইন সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ বিশ্বব্যাপী নারী দিবস পালিত হচ্ছে। তাই এই দিবসে নারীদের প্রতি সম্মান প্রর্দশন করে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন।’

এদিকে, আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে হাইকোর্টের আরেকটি বেঞ্চ মামলার শুনানির ক্ষেত্রে নারী আইনজীবীদের অগ্রাধিকার দিয়েছেন। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ বিচারকাজের শুরুতে বলেন, আজ নারী আইনজীবীদের মামলা আগে শুনব।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ‌‘নারী দিবস উপলক্ষে আদালত বলেছেন, আমরা নারী আইনজীবীদের মামলা আজ আগে শুনব। নারী আইনজীবীদের মামলা শুনানি শেষে কোর্টের সময় থাকলে পুরুষ আইনজীবীদের মামলা শুনব। রাষ্ট্রপক্ষে আজ দুই নারী সহকারী অ্যাটর্নি জেনারেল মৌদুদা বেগম মলি ও হাসিনা মোমতাজকে শুনানি করতে বলেছেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য