রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এক এগারো সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপি যায়নি’

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ অসাংবিধানিক এক এগারো সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপি যায়নি বলে উল্লেখ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার হাসিমুখে সেই শপথ অনুষ্ঠানে গিয়েছিল এবং তারা বলেছিল ওই সরকার তাদের আন্দোলনের ফসল।

আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘মাত্র কয়েকদিন বাকি ছিল নব্বই দিন পার হতে। সংবিধানে বলা আছে, একটি নির্বাচিত সরকার তার মেয়াদ শেষে পদত্যাগ করার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সেটা পরিচালনায় থাকবে একটি নির্দলীয় তত্ত্ববধায়ক সরকার। কিন্তু ফকরুদ্দিন যখন দায়িত্ব নিলেন তখন নব্বই দিন হওয়ার আর মাত্র কয়েকদিন বাকি ছিল। ওই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব ছিল না।

তিনি আরও বলেন, যারা ওই সরকার করেছিল তারা জানত তারা সংবিধান অমান্য করতে যাচ্ছে। তারপরও সেই সরকার শপথ নিয়েছে। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বিএনপি যায়নি। আমাদের রাজনৈতিক সহযোগীরাও যায়নি। আজকে যারা ক্ষমতায় এবং যারা সহযোগী তারা গিয়েছিলেন। হাসি মুখে তারা বলেছে, এই সরকার হচ্ছে আমাদের আন্দোলনের ফসল। সেই আন্দোলনের ফসলের যে সরকার সেই সরকার অত্যন্ত অন্যায়ভাবে আমাদের নেতা তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল। ৭ মার্চ ২০০৭ সাল আজকের এই দিনে।

নজরুল ইসলাম খান বলেন, যে চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলার বাদী পরে বলেছেন তিনি কোনো অভিযোগ করেননি। একটা বানোয়াট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নানাভাবে নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়।

আলোচনা সভায় উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন,মোস্তাফিজুর রহমান বাবুল, এবিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, যুবদলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী