,

প্রতারণা করায় জায়েদের শপথ বাতিল করলেন ইলিয়াস কাঞ্চন

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের শপথ গ্রহণকে অবৈধ ঘোষণা করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার দাবি, জায়েদ খান কোর্টের পুরাতন কাগজ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। যা প্রতারণার শামিল। আজ সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে সংবাদ সম্মেলন করে এসব বলেন সমিতির নবনির্বাচিত সভাপতি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ৯ ফেব্রুয়ারি কোর্টের কাগজ দেখিয়ে শপথ নেয় জায়েদ খান। নতুন কোনো কাগজ দেখাতে পারেনি৷ তড়িঘড়ি করে শুক্রবার শপথ পড়িয়েছি। সে শিল্পী সমিতির সঙ্গে, সভাপতির সঙ্গে প্রতারণা করেছে। একইসঙ্গে মিডিয়ার সঙ্গেও ছলনা করেছে। তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।

গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করেন সহসাধারণ সম্পাদক। যেহেতু শিল্পী সমিতিতে আপাতত সাধারণ সম্পাদক কেউ নয়, তাই আপাতত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন নায়ক সাইমন

সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, পরবর্তীতে মিটিং ডেকে সাইমনের সাধারণ সম্পাদক হওয়ার বিষয়টি পাশ করা হবে। যতদিন পর্যন্ত জায়েদ-নিপুণের সেক্রেটারি পদ আদালত থেকে প্রক্রিয়াধীন থাকবে ততোদিন গঠনতন্ত্র অনুযায়ী সবার সঙ্গে কথা বলে সাইমন সাদিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য