,

রংপুরে মেয়েকে ধর্ষকের মামলায় পিতার যাবজ্জীবন কারাদন্ড

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবার যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে অভিযুক্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।সোমবার বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযুক্ত আসামি আদালতের এজলাসে উপস্থিতি ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে নিজ বাড়িতে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন বাবা। এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতিও দেখান। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে স্কুলপড়ুয়া মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় ১৪ আগস্ট ধর্ষণের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী। পীরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুমার রায় তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত প্রায় তিন বছর ওই মামলার বিচারকাজ শেষে সোমবার রায় প্রদান করেন।এদিকে ধর্ষণের ঘটনাটি জানাজানি হলে মেয়েটির পড়ালেখা বন্ধ হয়ে যায়। অভাব-অনটনের সংসারে দিশেহারা মা তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে ওই মেয়েটি সংসারের হাল ধরতে পোশাক কারখানায় কাজ নেয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী কাজী মাহফুজুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, ঘৃণ্য এই অপরাধের কারণে পুরো পরিবারটি ক্ষতিগ্রস্ত। সামাজিক এই অবক্ষয় রোধে ধর্মীয় ও সামজিক সচেতনতা বাড়াতে হবে। আমরা রায়ে সন্তুষ্ট তবে আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান