,

সুখবর দিলেন বালাম

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীত তারকাদের একজন বালাম। শুরুতে গান-বাজনা নিয়ে খুব সক্রিয় থাকলেও এখন অনেকটা নিভৃতে রয়েছেন তিনি। এমনকি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেই তার উপস্থিতি খুব একটা দেখা যায় না। তবে বালাম ভক্তদের জন্য এবার সুখবর হলো- নেট দুনিয়ায় নিয়মিত হচ্ছেন তিনি। আসছে নতুন গানও।

এরই মধ্যে ‘বালাম অফিশিয়াল’ শিরোনামে ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন তিনি। গত বৃহস্পতিবার বালাম তার পুরোনো গান ‘একমুঠো রোদ্দুর’র অংশ বিশেষ দিয়েই এর যাত্রা শুরু করে। মজার বিষয় হলো- এটির প্রচারণায় দেখা গেছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদকেও। গতকাল একই দিনে দুইবার নিজের ভেরিফায়েড পেজে হাবিব নতুন চ্যানেলটি নিয়ে লিখেছেন। বালাম ভক্তদের সাবস্ক্রাইবও করতে আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে বাবার মতোই সংগীতাঙ্গনে এসেছে পুত্র ফাবিয়ান জাহাঙ্গীরও। জানুয়ারির শেষ সপ্তাহে ইউটিউবে প্রকাশ করেছেন তার প্রথম কাভার সং। যেখানে তিনি গেয়েছেন বিশ্ব বিখ্যাত ব্যান্ড ‘ডিপ পার্পল’-এর জনপ্রিয় গান ‘স্মোক অন দ্য ওয়াটার’। এরপর গেয়েছে আরও দুটি গান। তা নিয়ে ইউটিউবে তুমুল প্রশংসা পাচ্ছে ফাবিয়ান।

বালাম জানান, এরইমধ্যে কি-বোর্ড বাজানোও শিখে ফেলেছে ফাবিয়ান। আরও কিছু যন্ত্রের প্রতিও তার আগ্রহ আছে। একমাত্র সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই সংগীতশিল্পী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য