,

টাইগার থ্রি মুক্তির দিন ঘোষণা করলেন সালমান-ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : অপেক্ষার পালা শেষে মুক্তি পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’র এক ঝলক। আর এই দিনটিতে আলোচিত জুটি জানালেন ছবি মুক্তির দিনক্ষণ। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির ভিডিও শেয়ার করে সালমান-ক্যাটরিনা লেখেন- “আমরা সবাই নিজে নিজের খেয়াল রাখি। ‘টাইগার থ্রি’ আসছে আগামী বছর ঈদে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় এটি মুক্তি পাবে। ২০২৩ সালের ২১ এপ্রিল আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে, দেখা হচ্ছে সিনেমা হলে।”

ছবি মুক্তির দিন ঘোষণা হতেই উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনার ভক্তরা। দুজনের শেয়ার করা ভিডিওর নিচে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। কেউ লিখেছেন, ‘২০২৩-এর ঈদে তুফান আসবে।’ কেউ আবার লিখেছেন, ‘সালমান-ক্যাটরিনা আসছে, বক্স অফিসে সুনামি হবে।’

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার সিক্যুয়াল ‘টাইগার থ্রি’। এতে ভারতীয় গুপ্তচর অবিনাশ সিংয়ের ভূমিকায় দেখা যাবে সালমানকে, যে প্রেমে পড়ে পাকিস্তানি গুপ্তচর জোয়া হুমাইমির। এই চরিত্রে রয়েছেন ক্যাটরিনা। মনীশ শর্মা পরিচালিত সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাসমি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য