বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যবৃদ্ধির ফলে উত্তর চীনে তীব্র গ্যাস সংকট

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক হারে দর বৃদ্ধি ও তীব্র শীতে চাহিদা বেড়ে যাওয়ায় উত্তর চীনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

প্রতিবেদনে জানানো হয়েছে, মা চেনচেন স্থানীয় সংবাদমাধ্যমে লিখেছেন, গত ২৫ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশের ওয়েইনান শহরের বাসিন্দাদের কাছে স্থানীয় গ্যাস কোম্পানি গ্যাস সরবরাহে ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।

এএনআই আরও জানিয়েছে, চীনের ওই অঞ্চলটিতে শুধু গত সপ্তাহেই গ্যাসের দাম বেড়েছে ২৫ শতাংশ। আর গত এক মাসের ব্যবধানে দর বৃদ্ধির হার ৭৫ শতাংশ!

ন্যাশনাল একাডেমি অফ ইকোনমিক স্ট্র্যাটেজির সহযোগী গবেষক ইয়ংশেং বলেছেন, এবারের গ্যাস সংকটের সঙ্গে গত বছর কয়লা সংকটের সাজুয্য রয়েছে। সেবার যোগান কমে বাজারে কয়লার দর অস্বাভাবিক হারে বেড়ে যায়। ফলে অনেক কলকারখানা বন্ধ হয়ে যায় এবং কয়লার অভাবে অনেক বিদ্যুৎকেন্দ্র তাদের কার্যক্রম স্থগিত করে দেয়।

ধারণা করা হচ্ছে, তীব্র গ্যাস সংকট হয়তো সেই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটাতে পারে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা