,

বিয়ে করেছেন সালমান! ভিডিও পোস্টে জানালেন সুখবর

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জনপ্রিয় বলিউড তারকা সালমান খানের বিয়ের ছবি। আর নেটিজেনদের মধ্যেও কৌতুহলের শেষ নেই সালমান কবে বিয়ে করছেন? যখনই সালমান কোনো অভিনেত্রীর প্রেমে পড়েন, তখনই রটে যায় সালমানের বিয়ের গল্প। অনুরাগীদের এতদিনের জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা নিজেই। সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করে খোলাখুলি জানিয়ে দিলেন তিনি বিবাহিত!

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান। যে ভিডিওতে ডাবল রোলে দেখা গেছে এই তারকাকে। এক সালমান, আরেক সালমানকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, সোজা উত্তর, আমি বিবাহিত! ভিডিও দেখে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বলিউডপাড়ায়। তবে ভিডিও পোস্ট করে সালমান কিন্তু স্পষ্ট করলেন, এই ভিডিওর নেপথ্যের গল্প!

ভিডিও পোস্ট করে সালমান লিখলেন, বিয়ে হয়েছে নাকি হয়নি! তার জন্য এটা দেখতে হবে। সঙ্গে লিখলেন, এটা একটি বিজ্ঞাপনের ভিডিও।

এর ক’দিন আগেই সোনাক্ষী সিনহার সঙ্গে ফটোশপের কায়দায় ছবি জুড়ে সালমানের বিয়ের ছবি তুমুল ভাইরাল হয়েছিল। সেই ছবি নিয়ে নেটিজেনদের বোকা বলে কটাক্ষ করেছেন সোনাক্ষী। আর তারপরই সালমানের এরকম ভিডিও পোস্ট দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। অনেকে মনে করছেন, সোনাক্ষী ব্যাপারটা গোপন রাখলেও, সালমান কিন্তু বিয়ে নিয়ে মুখ খুলতে একেবারেই রাজি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য