,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহতরা হলেন, নাজেল মাহমুদ খাঁ (২৪) ও নাজিম ভূইয়া (২৪)। এরা জেলা শহরের কলেজপাড়া ও দাতিয়ারা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্হানীয়রা জানান,  দাওয়াত খেয়ে  জেলা সদরের দিকে মোটরসাইকেলে করে ফিরছিল তিন যুবক। পথিমথ্যে চিনাইর এলাকার সুজাত আলী মাজারের সামনে মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয়। এতে ওই তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দূর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য