রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী চাষে সাফল্য, আর্থিকভাবে লাভবান কৃষকরা 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সূর্যমুখী চাষে সাফল্য দেখছেন কৃষকরা। এবছর চাষ হয়েছে মাত্র ২৪৬ হেক্টর জমি। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই, রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর, মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর, বুধল ইউনিয়নের চান্দিয়ারা, নাটাই উত্তর ইউনিয়নের বটতলী, সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর ও নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘুরে দেখা যায় জমিতে হাসছে সূর্যমুখী। চারিদিকে হলুদের সমাহার। সূর্যমুখী ফুলের মন মাতানো ঘ্রান, প্রতিটি বাগানেই গুন গুন করে উড়ছে মৌমাছির দল।
কৃষি অফিস জানায়, জেলার  সদর উপজেলায় ২০ হেক্টর, সরাইল উপজেলায় ১০ হেক্টর, কসবা উপজেলায় ৬ হেক্টর, নবীনগর উপজেলায় ১৫ হেক্টর, বাঞ্চারামপুর উপজেলায় ৮৫ হেক্টর, নাসিরনগর উপজেলায় ৮৭ হেক্টর, আখাউড়া উপজেলায় ২ হেক্টর, আশুগঞ্জ উপজেলায় ৫ হেক্টর ও বিজয়নগর উপজেলায় ১৬ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়। এইসব জমিতে আরডিএস-২৭৫ এবং হাইসান-৩৩ জাতের সূর্যমুখীর চাষ করা হয়েছে।
সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, বাগানে সূর্যমুখীর ফুল ধরতে শুরু করেছে, কিছু কিছু বাগানে ফুল ঝড়ে বীজ হওয়ার উপক্রম। সূর্যমুখীর হাসি উপভোগ করার জন্য প্রতিদিন
 বিকেলে সূর্যমুখী বাগানে হুমরি খেয়ে পড়ছেন সৌন্দর্য পিয়াসুরা। কেউ কেউ যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। সৌন্দর্য পিয়াসুরা বাগানে ঢুকে ছবি তুলছেন। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ।
সূর্যমুখী বাগানের মালিক ইয়ামিন মিয়া বলেন,  এবছর তার ৪ কানি (১২০শতক) জমিতে বারি সূর্যমুখী-৩ জাতের সূর্যমুখী চাষ করেছেন। গত বছরও তিনি ৪ কানি জমিতে সূর্যমুখীর চাষ করেছিলেন। গত বছর লাভবান হওয়ায় এবছরও সূর্যমুখীর চাষ করেছি।
আরেক কৃষক ছিদ্দিকুর রহমান  বলেন, এবছর তিন কানি (৯০ শতাংশ) জমিতে প্রথমবারের মতো সূর্যমুখীর চাষ করেছেন। এতে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। গাছে যে পরিমান ফুল আছে তাতে লাভবান হতে পারবো বলে আশা করি।
ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (উপ-পরিচালক) রবিউল হক মজুমদার বলেন, চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১ হাজার ৫শত কৃষক তাদের ২৪৬ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার প্রদানসহ সকল ধরনের সহযোগীতা করা হয়েছে। সূর্যমুখীর বাম্পার ফলন হয়েছে। আশাকরি প্রতি হেক্টর জমিতে ২১০০ কেজি ( সাড়ে ৫২ মন) সূর্যমুখীর বীজ পাওয়া যাবে।  তিনি বলেন, সূর্যমুখী তেলের দাম প্রতি কেজি ২২০ টাকা।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট