,

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

আজ শনিবার রাত ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার খাতুন এলাকায় সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন লাগে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রমিকরা জানান, খাতুন এলাকার সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। রাত ৯টার দিকে কারখানার নিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যায়।

এ সময় কারখানায় কর্মরত শ্রমিকরা আগুন দেখে আতঙ্কিত হয়ে কারখানা থেকে বের হয়ে যান। পরে আগুন আগুন বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।

কিন্তু আগুনের লেলিহান শিখা বাড়তেই থাকে এবং পুরো পোশাক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডেমরা, কাঞ্চন, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। সেই পর্যন্ত আগুন লাগার কারণ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড