,

ট্রাকের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত, আহত ৪

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নের পিরোজপুর-পাড়েরহাট সড়কের বেলতলা কলবাড়ি এলাকায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা হয়।

নিহত ব্যক্তি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক হোসেন (৬৫)।

আহতরা হলেন হানিফ সরদার (৪৫), কিবরিয়া হাওলাদার (৩৫), জগদীশ রায় (২৮) ও নূর ইসলাম (৫০)।

পিরোজপুর সদর থানার ওসি আ. জ. ম মাসুদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় অটোতে থাকা ওই সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এসময় অটোতে থাকা আরও চারজন আহত হন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক আরিফ মিয়াকে আটক করেছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য