,

সাগরের নিম্নচাপ, বাড়বে দিনের তাপমাত্রা

news-image

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় গভীর নিম্নচাপ থাকায় দিনের তাপমাত্রা বাড়বে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ।

শনিবার তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি এবং এটার মুভমেন্ট আছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আমাদের আকাশে কিছু মেঘ থাকবে। সাগরে নিম্নচাপ থাকলে গরমের অনুভূতি বাড়বে। তবে গরমের অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই। এই নিম্নচাপ থেকে খুব বেশি প্রভাব আমাদের দেশে পড়বে না। শুধু তাপমাত্রাটা একটু বাড়তে পারে।

তিনি আরও বলেন, নিম্নচাপটা এখনও সাগরে আছে, আমাদের পক্ষ থেকে খোঁজ-খবর রাখছি। আগামীকাল (৬ মার্চ) অথবা পরশু (৭ মার্চ) সাগরের নিম্নচাপটি ভূমিতে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত আমাদের তথ্যনুযায়ী বাংলাদেশে এর তেমন কোন প্রভাব পড়বে না।

আজ সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য