,

যুদ্ধের জেরে রাশিয়ায়ও পালিয়েছে ইউক্রেন নাগরিকরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ শুরুর পর থেকে ১০ লাখেরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। তারা শুধু আমেরিকা-ঘনিষ্ঠ প্রতিবেশী পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া বা মলডোভা নয়, আক্রমণকারী রাশিয়া এবং বেলারুশেও পালিয়ে গেছে। এমনটাই বলছে জাতিসংঘ।

গত বৃহস্পতিবার জাতিসংঘ জানিয়েছে, শরণার্থীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন শরণার্থীরা। ট্রেন, গাড়ি এমনকি পায়ে হেঁটেও বহু মানুষ পাড়ি দিচ্ছেন প্রতিবেশী দেশগুলিতে।

মূলত রুশ বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিকরাই নিরাপদ আশ্রয়ের খোঁজে রাশিয়ায় পাড়ি দিচ্ছেন বলেন দাবি করা হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

জানা গেছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। সংখ্যায় তিন লাখেরও বেশি। এরপর রয়েছে হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়া। পাশাপাশি, রাশিয়ায় প্রায় ৪০ হাজার ইউক্রেনীয় নাগরিক চলে গেছেন। বেলারুশেও আশ্রয় নিয়েছেন প্রায় দুই হাজার ইউক্রেনীয় নাগরিক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ বাহিনীর হামলায় ইতোমধ্যে বেশ কিছু শরণার্থী নিহতও হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য