,

ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সংবিধান পরিপন্থি : বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান সংবিধান পরিপন্থি বলে মন্তব্য করেছে বিএনপি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউক্রেনের পক্ষে বিএনপির অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘বিএনপি মনে করে দেশবাসীর স্বঃতস্ফূর্ত জনমত গোটা বিশ্বের গণতান্ত্রিক ও মানবাধিকারবিষয়ক মূল স্রোতের সঙ্গে মিশে আছে। কিন্তু দেশের ক্ষমতাসীন সরকার তার ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশবাসীর জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থেকেছে। যা বাংলাদেশের সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থি।‘

শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। তার আগে বৃহস্পতিবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সবার মতামতের ভিত্তিতে ইউক্রেনের পক্ষে অবস্থান নেয় বিএনপি।

বিএনপি মনে করে, রাশিয়ার অমানবিক আক্রমণ ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ জাতিসংঘ সনদের পরিপন্থি বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, রাশিয়ার এই আক্রমণকে ইউক্রেনের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং তার স্বাধীনতা-সার্বভৌমত্বের সুস্পষ্ট লংঘন বলে মনে করে বিএনপি। এ ধরনের আধিপত্যবাদী ও সস্প্রসারণবাদী তৎপরতা জাতিসংঘের সনদ অনুযায়ী অপরাধ। এই আক্রমণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতিসংঘের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার পক্ষে প্রবাহমান বিশ্বজনমত ও মূল্যবোধের পক্ষে বিশ্বের সব শক্তিকে সুদৃঢ় অবস্থান নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করছে। যুদ্ধরত দুই দেশের চলমান আলোচনার ধারাবাহিকতায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি বিএনপি উদাত্ত আহ্বান জানাচ্ছে।

গত সাতদিন ধরে ইউক্রেন যুদ্ধে ১০ লাখ মানুষের উদ্বাস্ত হয়ে পড়া এবং শত শত নিরীহ ইউক্রেনবাসীর সঙ্গে একজন বাংলাদেশি নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না