,

ছেলের কুড়ালের আঘাতে মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে মাদকসেবী ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আজিজ (৭৫) নামে বীর মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু হয়েছে। উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘাতক ছেলে জসিম উদ্দিনকে মাদক সেবন না করার জন্য চাপ দিলে ক্ষিপ্ত হয়ে তিনি কুড়াল দিয়ে আঘাত করেন।

স্থানীয়রা আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠান। সেখানে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় একদল পুলিশ নিয়ে তাজপুর গিয়ে ঘাতক ছেলে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেন।

এদিকে ছেলের কুড়ালের আঘাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন থেকে ছেলে জসিম উদ্দিনের সাথে বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মনোমালিন্য চলছে। বৃহস্পতিবার দুপুরে তিনি মাদক সেবনসহ বিভিন্ন বিষয় নিয়ে ছেলের সাথে ঝগড়া করেন। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জসিম হাতে থাকা কুড়াল দিয়ে বাবা আজিজের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, আমরা ঘটনাস্থল থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছি। এখনো ঘটনার মূল কারণ জানা যায়নি। পুলিশ মূল রহস্য উদঘাটন করার চেষ্টা করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য