,

‘নিশিরাতের সরকারের’ সব পথ সংকুচিত হয়ে আসছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : নিশিরাতের সরকারের’ সব পথ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রতিটি মানুষ জানেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ফেসবুকে একের পর এক বিদ্বেষপূর্ণ নির্জলা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে স্ট্যাটাস দিচ্ছেন। এর নেপথ্যে আইনমন্ত্রী ও একজন উপদেষ্টার ফোনালাপ আড়াল করা।’

তিনি আরও বলেন, ‘দেশ থেকে কোটি টাকা বিদেশে পাচার, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি লুটপাট, সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের হাহাকার আর আহাজারি থেকে দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করাই মূল লক্ষ্য। অসত্য ও কাল্পনিক গল্প বানিয়ে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এখন সচেতন। নিশিরাতের সরকারকে রক্ষার সব পথ দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। সরকারের পরাজয় এখন অত্যাসন্ন।’

রিজভী বলেন, টাটা গ্রুপের নামমাত্র দামে গ্যাস পাওয়ার অবাস্তব প্রস্তাব এবং বাংলাদেশ সরকারের তা প্রত্যাখ্যান করার বিষয়টি সেই সময়ের সব দেশি এবং বিদেশি মিডিয়াতেই ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তৎকালীন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা